• ইমেইল মার্কেটিংয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার

    একজন ইমেইল মার্কেটার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে দু’ভাবে কাজ করতে পারে। ১. ঘন্টা হিসেবে এবং ২. নির্ধারিত মূল্যে। আর এখানে পার্ট টাইম এবং ফুল টাইম কাজ করারও সুযোগ আছে। দক্ষ ইমেইল মার্কেটার হতে পারলে কাজের অভাব নেই। অনলাইন মার্কেটপ্লেসে সাধারণত ইমেইল মার্কেটিংয়ের যে কাজগুলো পাওয়া যায় তার মধ্যে টেমপ্লেট ডিজাইনিং, ইমেইল নিউজলেটার তৈরি, ইমেইল প্লাটফর্ম মেইনটেইনেন্স, সাপ্তাহিক বা মাসিক নিউজলেটার পাঠানো, বিজনেস প্রোপোজাল লেটার ডিজাইন ও ইমেইল কনটেন্ট রাইটিং উল্লেখযোগ্য। contact me[...]

  • This is Slide 2 Title - NewBloggerThemes.com

    This is slide 2 description. This Blogger Template is Designed By NewBloggerThemes.com. Go to Edit HTML and find this content. Replace it your own description. For More Blogger Templates, please visit NewBloggerThemes.com. If you need a premium blogger template or customize this template then contact me[...]

  • This is Slide 3 Title - NewBloggerThemes.com

    This is slide 3 description. This Blogger Template is Designed By NewBloggerThemes.com. Go to Edit HTML and find this content. Replace it your own description. For More Blogger Templates, please visit NewBloggerThemes.com. If you need a premium blogger template or customize this template then contact me[...]

  • This is Slide 4 Title - NewBloggerThemes.com

    This is slide 4 description. This Blogger Template is Designed By NewBloggerThemes.com. Go to Edit HTML and find this content. Replace it your own description. For More Blogger Templates, please visit NewBloggerThemes.com. If you need a premium blogger template or customize this template then contact me[...]

  • This is Slide 5 Title - NewBloggerThemes.com

    This is slide 5 description. This Blogger Template is Designed By NewBloggerThemes.com. Go to Edit HTML and find this content. Replace it your own description. For More Blogger Templates, please visit NewBloggerThemes.com. If you need a premium blogger template or customize this template then contact me[...]

  • This is Slide 6 Title - NewBloggerThemes.com

    This is slide 6 description. This Blogger Template is Designed By NewBloggerThemes.com. Go to Edit HTML and find this content. Replace it your own description. For More Blogger Templates, please visit NewBloggerThemes.com. If you need a premium blogger template or customize this template then contact me[...]

Tuesday, July 1, 2014

Posted by Pradip
No comments | 8:37 AM
বর্তমান অনলাইন মার্কেটিংয়ের জনপ্রিয় মাধ্যম হলো, ইমেইল মার্কেটিং। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে, অনলাইনে মার্কেটিং বা কোনো কিছু বিক্রয়ের জন্য ইমেইল মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্বজুড়েই ইমেইল মার্কেটিং এর জয়-জয়কার চলছে।
শুধুমাত্র আমেরিকাতে ২০১১ সালে ১.৫১ বিলিয়ন ডলার ব্যয় করা হয় ইমেইল মার্কেটিংয়ের জন্য, যেটা বর্তমানে ২.৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইন্টারনেটের মাধ্যমে যত বিক্রি হয় তার ২৪ শতাংশই ই-মেইল মার্কেটিংয়ের মাধ্যমে। ইমেইল মার্কেটিং সম্পর্কে সম্প্রতি আরেকটি তথ্য দিয়েছে বিটুবি ম্যাগাজিন। ম্যাগাজিনটির জরিপ মতে, ৫৯ শতাংশ বিজনেস টু বিজনেস (বিটুবি) মার্কেটার মনে করেন, ইমেইল হলো রেভিনিউ জেনারেট করার সবচেয়ে বেশি কার্যকর মাধ্যম।
বিভিন্ন মার্কেটপ্লেসে রয়েছে ইমেইল মার্কেটিং এর ওপর অসংখ্য কাজ।

এছাড়াও ইমেইল মার্কেটিং এর মাধ্যমে নিজের ই-কমার্স সাইটের বিক্রয়ও বহুগুণে বৃদ্ধি করা সম্ভব। বাংলাদেশে ই-কমার্স এর ধারণাটি সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই আশা করা যায় এদেশেও ই-কমার্স নিয়ে ব্যাপক প্রতিযোগীতার সৃষ্টি হবে। যা ইমেইল মার্কেটিং এর গুরুত্ব বহুগুণে বাড়িয়ে দিবে।

অন্যদিকে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ই-মেইল মার্কেটিংয়ের রয়েছে উজ্জল ভবিষ্যত। রয়েছে পর্যাপ্ত পরিমাণ কাজ। কাজের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু সে অনুপাতে বাড়ছে না দক্ষ ই-মেইল মার্কেটারের সংখ্যা। কেউ যদি নিজের ই-কমার্স সাইট না খুলেও শুধু অনলাইন মার্কেটপ্লেস যেমন: ওডেস্ক, ফ্রিল্যান্স্যার, ইল্যান্স ইত্যাদিতে কাজ করতে চান; তাহলেও সে স্বাধীনভাবে ভাল এমাউন্টের কাজ করতে পারবে। ই-মেইল মার্কেটিং এর ছোট-বড় সব ধরনের কাজই মার্কেটপ্লেসে পাওয়া যায়। ওডেস্কে যত কাজ রয়েছে তার প্রায় ১৫ শতাংশই ইমেইল মার্কেটিংয়ের কাজ।
ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। একজন দক্ষ ইমেইল মার্কেটার মাত্রই তা জানে।
শেষ মূহূর্তের সতর্কতা হিসেবে বেশ কিছু বিষয় খুব সংক্ষেপে বলা হলো। একজন প্রফেশনাল ইমেইল মার্কেটার এ পরামর্শগুলো দিয়েছেন।
সংক্ষেপে দেখে নিন ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে শেষ মূহূর্তের সতর্কতা :
√  অতিরিক্ত এক্লেমেশন মার্ক ব্যবহার করা পরিহার করুন।
√   ফ্রি শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন।
√  ইমেইল টেমপ্লেটে অতিরিক্ত ইমেজ ব্যবহার করবেন না।
√   টেম্পলেটের কনটেন্ট লেখার পর বানান ভুল আছে কিনা চেক করুন এবং স্প্যাম ওয়ার্ড আছে কিনা ভাল করে চেক করুন।
√  ইরর কোড পরিহার করুন।
√  ইমেইল লিস্টে কোনো ইনভেলিড ইমেইল এড্রেস আছে কিনা ভাল করে চেক করুন।
√  ভাল মানের এসএমটিপি সার্ভার ব্যবহার করুন।
√  ইমেইলের সাবজেক্ট যেন সুস্পষ্ট এবং গুছানো হয়।

0 comments:

Post a Comment